Header Ads

আগরতলা তে "আমরা বাঙালি" কাশ্মীরে হত্যাকাণ্ডের প্রতিবাদ

*অনুপম পাল,আগরতলা,২৭ শে এপ্রিল,রবিবার* ঃআজ শিবনগরস্থিত আমরা বাঙালী রাজ্য কার্যালয়ের সামনে পহেল গাঁওয়ে  বর্বোরোচিত জঙ্গিদের  হানায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করে এক মিনিট নীরবতা পালন করা হয় তাদের আত্মার সদগতি কামনার জন্য। গত মঙ্গলবার দিন পহেল গাওয়ে যখন  দেশ বিদেশ থেকে আগত পর্যটকদের ভীড়ে ঠাসা ছিল ঠিক তখনই আচমকা জঙ্গিরা পর্যটকদের উপর হামলা চালায় বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী পুরুষ পর্যটকদের উপর।সদ্য বিবাহিত থেকে শুরু করে অনেককেই তারা হত্যা করে। চোখের সামনে এমন ধরনের নারকীয় ঘটনার প্রত্যক্ষদর্শী হবে পর্যটকরা ভাবতে পারেনি। বিশেষ করে মহিলারা তাদের সামনে তাদের স্বামী ও সন্তানদের এমন নৃশংস ভাবে হত্যার চেহারা দেখে আর্ত চিৎকারে আকাশ পাতাল কেঁপে উঠে।আজ তাদের আত্মার সদগতি কামনা করে আমরা বাঙালী রাজ্য কার্যালয়ের সামনে দলের প্রতিনিধিদের নিয়ে এক শ্রদ্ধাঞ্জলী অনুষ্টানের আয়োজন করা হয়। এক প্রেস বিবৃতিতে খবরটি পাওয়ায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.