পাক অধিকৃত কাশ্মীর উদ্ধার করার ডাক অভিষেকের
অমল গুপ্ত ,২৮ এপ্রিল ,কোলকাতা: তৃনমূল কংগ্রেস দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় এক পোস্ট দিয়ে পহেল গ্রাম হামলার তীব্র নিন্দা করে বলছেন, সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলে লাভ নেই এই উপযুক্ত সময়ে পাকিস্থান অধিকৃত কাশ্মীর উদ্ধার করতে হবে। গত ২২ এপ্রিল পাহেল গ্রামে ২৬ জন হিন্দু পর্যটককে লস্কর ই জঙ্গিরা পর্যটকদের প্যান্ট খুলিয়ে হিন্দু কিনা সুনিশ্চিত হয়ে হত্যা করেছে। এক কাশ্মিরী মুসলিম যুবক ঘোড়া মালিক প্রতিবাদ করায় তাকেও" কাফের" বলে জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে দেয়। মোট তিনজন কলকাতার বাঙালি পর্যটক সহ ২৭ জন নিহত হন। পশ্চিম বঙ্গে পাকিস্তান সমর্থক মিছিল বেরিয়েছে আসানসোল শহরে ,মুর্শিদাবাদ জেলার হিন্দু খুঁজে খুঁজে দুজন কে হত্যা করা হয়েছে। একজন মন্ত্রী কলকাতাকে স্তব্ধ করবে জেলা গুলিকে টাইট করার হুমকি দিচ্ছে। এক জন বিধায়ক ৩০ শতাংশ হিন্দুকে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।পাকিস্তানি পতাকা লাগানোর জন্যে বিরোধী দলপতি শুভেন্দু অধিকারী প্রতিবাদ করছেন। এই আবহে সরকারের "সেকেন্ড কমান্ড ইন চিফ" অভিষেক বন্দোপাধ্যায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর উদ্ধার করার ডাক দেওয়া কে নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে বলেন অসমে পাকিস্তান সমর্থকদের গ্রেফতার করে দেখাচ্ছেন অথচ পশ্চিমবঙ্গে শত্রু দেশ পাকিস্থানের সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে না।








কোন মন্তব্য নেই