Header Ads

কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ডে ভারতবাসীর রক্ত টগবগ করে ফুটছে:প্রধাণমন্ত্রী

অমল গুপ্ত, ২৭ এপ্রিল ,কোলকাতা : কাশ্মীরে ২৬ জন হিন্দু পর্যটক হত্যাকাণ্ড ,১৪০ কোটি ভারতবাসী মেনে নেবে না।উপযুক্ত জবাব  দেবে। ভারতবাসীর রক্ত টগবগ করে ফুটছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী ।মাসিক জনপ্রিয় রেডিও বার্তা"  মন কি বাত"এ বক্তব্য রাখতে গিয়ে প্রধাণমন্ত্রী হুংকার দিয়ে বলেন সন্ত্রাসবাদীরা যে  ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে। প্রতিজন শহীদ বিচার পাবে বলে প্রতিশ্রুতি দেন।   তিনি জানান বিশ্বের বহু দেশ তাদের পাশে এসে দাঁড়িয়েছে।১৪০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ ভাবে লড়ার আহবান জানান প্রধানমন্ত্রী।বলেন আক্রান্তদের পরিবারদের ভরসা দিচ্ছি তারা বিচার পাবেন। হামলার ছবি দেখে প্রত্যেক ভারতবাসীর রক্ত ফুটছে। বিচার পাবেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.