Header Ads

গুয়াহাটি তে আলফা lachit সেনার লাগাতার হুমকির প্রেক্ষিতে বরাক এর প্রতিবাদী কন্ঠ প্রদীপ দত্ত রায় আইন পেশা ছেড়ে বরাক এর সেবায় কাজ করবেন


 নয়া ঠাহর। শিলচর 
দীর্ঘ তিরিশ বছর ধরে গৌহাটি হাইকোর্টে আইন ব্যাবসা চালিয়ে যাবার পর স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত নিলেন বরাকের প্রতিবাদী মুখ প্রদীপ দত্তরায়।

গৌহাটি হাইকোর্টে আইন ব্যাবসা তাঁকে অর্থ,সম্মান সবকিছু দিয়েছে। তিরিশ বছর ধরে প্রত্যক্ষভাবে আইন ব্যাবসায় যুক্ত থাকার পর এবার স্বেচ্ছা অবসরের সিদ্ধান্ত নিলেন বরাকের অন্যতম সামাজিক, রাজনৈতিক ব্যাক্তিত্ব প্রদীপ দত্তরায়।

এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দত্তরায় বলেন যে যদিও তিনি প্রত্যক্ষভাবে এই ব্যাবসার সাথে আর থাকবেন না তবে তার কাছে যেসমস্ত মক্কেল আসবেন তাদের মামলা দেখাশোনার জন্য তাঁর অধীনে হাইকোর্টের কয়েকজন অনুজ আইনজীবী থাকবেন যারা এই মামলাগুলো তত্ত্বাবধান করবেন।

প্রদীপ দত্তরায় এদিন আরো বলেন যে গৌহাটি হাইকোর্টের অধীনে ব্যাবসা করে যে রোজগার তিনি করেছেন তা দিয়ে একটি ছোটখাটো বাড়ি ও গাড়ি ক্রয় করতে পেরেছেন। একমাত্র কন্যাকে সিম্বায়োসিস ইনস্টিটিউট থেকে আইন পড়িয়েছেন এবং সে ইতিমধ্যে তাঁর শিলচরের ব্যাবসা দেখাশোনা করছে। এ সমস্তই হাইকোর্টের জন্যই সম্ভব হয়েছে। সেজন্য গৌহাটি হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি এও বলেন যে তাঁর এই ব্যাবসায় তিনি বরাকের প্রচুর মক্কেলের হয়ে মামলা লড়েছেন। তাই এইজন্য বরাক বাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রদীপ বাবু এদিন বলেন যে তাঁর এই সিদ্ধান্তের পেছনে বয়স খুব একটা বড় বিষয় নয়। বরাকের স্বার্থে সরব থাকায় আলফা,লাচিত সেনা ইত্যাদি সংগঠন তাঁকে যেভাবে বারবার হুমকি দিচ্ছে তাঁতে গৌহাটিতে তাঁর প্রান সংশয়ের আশঙ্কা রয়েছে। তাই সব ভেবেশুনেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি আরো বলেন যে ছাত্রজীবনে আকসার নেতৃত্বে দশবছর ধরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে সফল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তিনি। এখন অবসরের পর থেকে বরাক তথা এই রাজ্যের বাঙালিদের প্রতি যেসব বঞ্চনা,বৈষম্য হচ্ছে তাঁর প্রতিবাদে জীবনের শেষ দিন অব্দি সরব থাকবেন তিনি।

এক প্রেস বার্তায় প্রদীপ বাবুর ব্যাক্তিগত প্রচার সচিব সজল দেবরায় এই খবর জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.