কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের মধ্যেই বিজেপি নেতা খুন
নয়া ঠাহর,কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের মধ্যেই কাশিপুর এলাকাতে এক বিজেপি যুব নেতা খুন হন। বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাশিয়া কে এক পরিত্যক্ত ঘরে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপি আইন জীবী প্রিয়াঙ্কা তিবরেওয়াল অর্জুনের মাকে নিয়ে আদালত গেছেন। লকেট চট্টপাধ্যায় অভিযোগ করেন রাজ্যে 57 জন বিজেপি কর্মী খুন হয়েছেন সি বি আই দাবি করেছেন।গৌরব ভাটিয়া অভিযোগ করেন বাংলার পুলিশ তৃণমূল দলের পক্ষে কাজ করছে।ঘটনা স্থলে অমিত শাহ যান। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক শুভেন্দু অধিকারী ,সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন।অমিত শাহ বলেন তৃণমূল সরকারের এক বছর পূর্তির এক দিন বাদেই বিজেপি কর্মীকে হত্যা করা হয়। বাম জামানার সময় হত্যাকাণ্ড চলত তৃণমূল রাজ্যেও চলছে।হত্যাকাণ্ড অনেক বেড়েছে। ভয়ের বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে। সিবিআই মামলা সবচেয়ে বেশি বাংলাতে ,এই মামলা সিবি আই কে তদন্তের আওতায় আনা উচিত।








কোন মন্তব্য নেই