Header Ads

দিল্লীতে ব্যাপক বিস্ফোরনের চক্রান্ত ব্যর্থ

দিল্লিতে ব্যাপক বিস্ফোরণ ঘটানোর চক্রান্ত ব্যর্থ
খালিস্তানপন্থী ৪ সন্ত্রাসবাদী করনালে গ্রেফতার

মানস বন্দ্যোপাধ্যায়
নতুন দিল্লি,৫ মে: 
রাজধানী দিল্লিতে ধারাবাহিকভাবে বিস্ফোরণ ঘটিয়ে আতংকের সৃষ্টির এক ভয়ঙ্কর চক্রান্তকে হরিয়ানা এবং দিল্লি পুলিশ ব্যর্থ করে দিয়েছে। হরিয়ানার করনালে চার জঙ্গিকেই পুলিস গ্রেফতার করে নিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি দল এই জঙ্গিদের গতিবিধির ওপর নজর রাখছিল। 
খবরে প্রকাশ, হরিয়ানার বস্তারা টোল প্লাজায় সন্ত্রাসবাদীদের দেখা মাত্র গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে পর্যাপ্ত অস্ত্রশস্ত্র ,গোলাবারুদ, ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এগুলি একটি বড় বাক্সে ভরে দিল্লি আনা হচ্ছিল। পুলিশের মতে দিল্লিতে ব্যস্ততম এলাকায় বিস্ফোরন ঘটিয়ে ও গুলি চালিয়ে সন্ত্রাস সৃষ্টি করতে চেয়েছিল তারা।
সবই জঙ্গি পাঞ্জাব থেকে দিল্লীতে আসছিল। উদ্দেশ্য সুযোগমতো দিল্লিতে নাশকতামূলক কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়া। 
কর্ণালের এস পি গঙ্গারাম পুনিয়া জানান, সন্ত্রাসবাদীরা সমস্ত অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে যোগাড় করেছে।
এরা সকলেই মূল্যবান ইনোভা গাড়িতে করে দিল্লি আসছিল। মধুবন থানার বোমা নিষ্ক্রিয় করণ বাহিনী (বোম্ব ডিসপোজাল) সময়মতো ঘটনাস্থলে পৌঁছে পুরো গ্যাং কে গ্রেফতার করে নেয়। তিনি বলেন, এরা সকলেই কুখ্যাত খালিস্তানি জঙ্গি হর বিন্দর সিংয়ের দলের। হরবিন্দার পাকিস্তানে বসে এদের ভারত বিরোধী করতে মদত দিয়ে চলেছে।
ধৃত জঙ্গিদের মধ্যে ৩ জন ফিরোজপুর এবং ১ জন লুধিয়ানার বাসিন্দা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.