গুয়াহাটির বকুল বন হাউসিং এর অগ্রগামী মহিলা সমিতি সান্তনা গুপ্তার স্মৃতি তর্পণ করেন
নয়া ঠাহর,কলকাতা: গুয়াহাটি বকুল বন হাউসিং কলোনির বাসিন্দা সাংবাদিক অমল গুপ্তর পত্নী সান্তনা গুপ্ত গত 29 এপ্রিল মুর্শিদাবাদ বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। দিসপুর কিশলয় বিদ্যাপীঠ এর অবসরপ্রাপ্ত শিক্ষিকার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে এই কলোনির অগ্রগামী মহিলা সমিতি শুক্র বার সন্ধ্যায় কলোনির মঞ্চে মোমবাতি জ্বালিয়ে স্মৃতি তর্পণ করেন। ইতিমধ্যে সান্তনার মৃত্যু তে বকুল বন হাউসিং এর অরুণ শর্মা সহ বিশিস্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন। মধ্য অসমের লামডিং রেল শহর এর মহিলা সংগঠন নন্দিনী এক শোক সভার আয়োজন করে। অসম বঙ্গের বহু মানুষ শোক প্রকাশ করেছেন।








কোন মন্তব্য নেই