Header Ads

বর্ণপরিচয় বাঙালি সমাজে সংস্কার এনেছে

*বর্ণপরিচয় দিবস*

১৮৫৫ সালে আজকের দিনেই (১৩ এপ্রিল) প্রকাশিত হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাংলা বর্ণ শিক্ষার দুই ভাগে প্রকাশিত পুস্তিকা "বর্ণপরিচয়"। দুই পয়সা মূল্যের এই পুস্তিকার প্রকাশ বাংলার শিক্ষাজগতে ছিল এক যুগান্তকারী ঘটনা। এই পুস্তিকায় বিদ্যাসাগর মহাশয় বাংলা বর্ণমালাকে সংস্কৃত ভাষার অযৌক্তিক শাসনজাল থেকে মুক্ত করেন এবং যুক্তি ও বাস্তবতাবোধের প্রয়োগে এই বর্ণমালার সংস্কার করেন।

বর্ণপরিচয় যে অত্যন্ত কার্যকর হয়েছিল পুস্তিকাটির বিক্রি ও জনপ্রিয়তা দেখেই বোঝা যায়। ১৮৫৫ থেকে বিদ্যাসাগরের মৃত্যুর আগে পর্যন্ত মোট ৩৫ বছরে বর্ণপরিচয় প্রথম ভাগের ১৫২টি সংস্করণ প্রকাশিত হয়েছে। প্রথম তিন বছরে ১১টি সংস্করণে ৮৮ হাজার কপি ছাপা হয়েছিল। এই পুস্তিকাটির প্রথম সংস্করণ ছাপা হয়েছিল ৩ হাজার কপি। ১৮৬৭ থেকে ১৮৯০ সাল পর্যন্ত ২৩ বছরে ১২৭টি সংস্করণে এ বই ছাপা হয়েছে ৩৩ লাখ ৬০ হাজার কপি। অর্থাৎ বছরে গড়ে বর্ণপরিচয় ছাপা হয় ১ লাখ ৪০ হাজার কপি। বলাবাহূল্য, পুস্তিকাটির বিক্রি বা জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে শিক্ষা বিস্তারেরও একটা প্রত্যক্ষ সম্পর্ক ছিল।

আজ সেই দিনটির স্মরণে মিডনাপুর-ডট-ইন থেকে ২০২১ সালে আজকের দিনেই প্রকাশিত হয়েছিল বর্ণপরিচয়ের ইংরেজি অনুবাদ "LESSONS FROM VARNAPARICHAY (Part 1 & Part 2)" - মূল্য ১০০/-

_midnapore.in_

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.