অসমে সংখ্যালঘু নির্যাতন ,রাজ্যকে সুপ্রিম কোর্টের নোটিশ
নয়া ঠাহর,কলকাতা:অসমে ভাষিক ও ধর্মীয় সংখ্যা লঘু জনগোষ্ঠীকে নানা ভাবে বিজেপি সরকার হেনস্থা করছে বলে অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদ । এই সংগঠন সুপ্রিম কোর্টে জন স্বার্থ মামলা দায়ের করার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট অসমের বিজেপি সরকারকে নোটিশ দিয়েছেন। পরিষদের অভিযোগ 2019 সালের 31 আগস্ট এন আর সি র চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে। এখন সরকার সেই তালিকা মানছেন না। এন আর সি সমন্বয়ক সুপ্রিম কোর্টে এই তালিকা নতুন করে সমীক্ষা র দাবি জানিয়েছে এবং বহু নাম কাটার অনুমতি চেয়েছে। অথচ এই তালিকা আজ পর্যন্ত রেজিস্টার জেনেরাল অফ ইন্ডিয়া অনুমোদন জানায় নি। এই প্রেক্ষিতে আবেদনকারীদের পক্ষ্যে আইনজীবী সঞ্জয় হেগড়ে অসমের ভাষিক ও ধর্মীয় সংখ্যা লঘুদের হেনস্থা করার অভিযোগ তুলেছেন।








কোন মন্তব্য নেই