Header Ads

ওবামার কন্যা রেস্তোরা তে কাজ করতেন ,ভারতের রাষ্ট্রপতির কন্যা বিমান সেবিকার কাজ করেন

বিমান সেবিকা রাষ্ট্রপতি কন্যা
====================
ওবামার মেয়ে পরিচয় গোপন করে একটা মলে কাজ করতেন দীর্ঘদিন। অফিসে আসা যাওয়ার সময় নিরাপত্তার ব্যাপারটা সম্ভবত ছিল। বিশাল হয়েও নিরহঙ্কার হওয়া অত্যন্ত মহত্বের ব্যাপার....ওবামার মেয়ে তা করেছেন .... কিন্তু একজন ভারতীয় হয়ে এমন একজন ভারতীয়র মহানুভবতার কথা আমার জানা ছিল না, সম্ববতো মিডিয়ার দৌলতে...

নাম তাঁর স্বাতী। দেশের একনম্বর বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিমান সেবিকা। অস্ট্রেলিয়া, ইউরোপ এবং আমেরিকার মতো দূরপাল্লার দেশে এয়ার ইন্ডিয়ার বোয়িং 777 এবং 787 ফ্লাইটে এয়ার হোস্টেস হিসেবে কাজ করেছেন স্বাতী। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা স্বাতীর পুরো নাম শ্রীমতি স্বাতী কোবিন্দ। মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কন্যা। এয়ার ইন্ডিয়া কতৃপক্ষ নিজেরাও জানতো না। গোপনই ছিল ব্যাপারটা এই সেদিন পর্যন্ত। কিন্তু আর গোপন থাকলো না।..... জানতে পেরেই বর্তমান টাটা কতৃপক্ষ শ্রীমতি স্বাতী কোবিন্দকে বিমান সেবিকার পদ থেকে সাসন্মানে সরিয়ে অফিসের কাজে নিযুক্ত করেছেন। 

শ্রদ্ধা জানাই রাষ্ট্রপতিকে, নীরবে নিজের কাজ করেন... নিজের কন্যাকেও সেই শিক্ষাই দিয়েছেন,...যা বর্তমান পঙ্কিল অন্তঃসারশূন্য আত্মম্ভরিতার ভারতীয় রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকলো।

তথ্যসূত্র: এনডিটিভি।।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.