কোভিড যোদ্ধাদের সন্মান জানালো দিসপুর প্রেস ক্লাব
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ আজ দিসপুর প্রেস ক্লাবে করোনা অতিমারীর সময় মানব সেবার্থে
রাজ্যের বহু বিশিষ্ট লোককে সম্মান জানানো হয়। প্রেস ক্লাবের সভাপতি নরেন হাজরিকার
সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন রায়ের পরিচালনায় এই অনুষ্ঠানে অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি ধ্রুবজ্যোতি বরা,
প্রাক্তন পুলিশ সুপার প্রদীপ শালৈ, বিশিষ্ট সমাজকর্মী শংকর দাস সহ জ্যেষ্ঠ
সাংবাদিক বৈকুণ্ঠ গোস্বামী বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। দিসপুর প্ৰেস ক্লাবের পক্ষ থেকে গুয়াহাটি চিকিৎসা
মহাবিদ্যালয়ের
অধ্যক্ষ ডা: অচ্যুৎ চন্দ্ৰ বৈশ্য, অধীক্ষক ডা: অভিজিৎ শৰ্মা, নগর ও গ্রাম পরিকল্পনা অসমের মুখ্য অভিযন্তা দেবজিৎ দাস, জনস্বাস্থ্য
কারিকরী বিভাগের মুখ্য অভিযন্তা বিশ্বদ্বীপ দাস, কেমিষ্ট্রি অ্যান্ড ড্ৰাগিষ্টস অ্যাসোসিয়েশন অব আসাম-এর সভাপতি
এন এল আগরওয়াল ও জিতু বৰ্মন, সমাজকৰ্মী
রবী চৌধুরী, বিধানসভা স্বাস্থ্য কেন্দ্ৰের ভেষজ প্রধান সুধীর চন্দ্ৰ সাহা, ডি সি পি শুভ্ৰজ্যোতি বরা, সাংবাদিক পুলিন্দ্ৰ দেব শৰ্মা, কৌশিক
কুমার ডেকা, বলরাম দাস, জয়ন্ত
কুমার দাস, দিব্যজ্যোতি
রাভা, সমাজকৰ্মী
মুন আলী, সংবাদ প্রেরক ভবেন বৰ্মনকে সংবধর্না জানানো হয়। সংবর্ধনা গ্ৰহণ করে ডা:
অচ্যুৎ বৈশ্য বলেন, চিকিৎসকেরও এখন হৃদয় আছে, একই আত্মার মানুষ। কোভিড পরিস্থিতিতে জি এম সি এইচ-এ কোভিড রোগীদের চিকিৎসা সেবা করা হয়। সাধারণ রোগীদেরও সেবা করেন চিকিৎসকরা। অসম সাহিত্য সভার প্ৰাক্তন সভাপতি ধ্ৰুৱজ্যোতি বরা দিসপুর প্ৰেস ক্লাবের প্ৰচেষ্টায় সেবা দেওয়া হয় এবং অতিমারীর সময়ে চিকিৎসক, নাৰ্চ,
স্বাস্থ্যকৰ্মী সহ অন্যান্য সকলেই সেবার কথা
উল্লেখ করেন।
বিশিষ্ট সমাজকৰ্মী শংকর দাস বলেন, একটি সাদা রুমালে ছোট একটি দাগ থাকলে সেটাকে অনেকেই প্রতি মুহূর্তে লক্ষ্য
করেন। দুৰ্যোগ, দু:সময়ের কবলিত মানুষের কল্যানার্থে কাজ করে সকলের প্রতি আগ্রহ জাবাগে হবে আমাদের।








কোন মন্তব্য নেই