বিজেপির ছত্রছায়ায় আছে শৃঙ্খল চলিয়া : শ্যামল সরকার
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : লাচিত সেনার প্রধান শৃঙ্খলা চালিয়াকে বিজেপি সরকারের ছত্রছায়ায় লালিত হচ্ছে। সরকারের বিরুদ্ধে একটি মন্তব্য করায় সরকার এক বাঙালি নেতাকে তিন মাস জেলে ভরে দেয়।অথচ বাঙালি জাতি সম্পর্কে বহু আপত্তিকর কথা বলা সত্ত্বেও লাচিত সেনা র বিরুদ্ধে বিজেপি সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বাঙালি যুব ছাত্র ফেডারেশনের উপদেষ্টা শ্যামল সরকার এই অভিযোগ করেন।দাবি করেন বাঙালি দের ভোটে বিজেপি ক্ষমতায় এসেছে তাদের বিরুদ্ধে লাচিত সেনা ক্রমাগতভাবে আক্রমণ হানছে।সরকার বিস্ময়কর ভাবে চুপ।বিধানসভাতে বাঙালিদের দাবি দাওয়া নিয়ে একটি শব্দ খরচ করতে না পারা বরাকের বিজেপি বিধায়কদের নিয়ে সাংসদ ডাক্তার রাজদীপ রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। বরাকের স্বাভিমান ভাষা শহীদ দের সম্মান রক্ষা করতে পারেনি বরাকের বিজেপি নেতা মন্ত্রী রা। শিলচর স্টেশন এর নাম ভাষা শহীদ স্টেশন হল না। পেপার মিল খোলা নিয়ে হাজার অসত্য কথা বললো। বরাকের সেই বিজেপি নেতারা বাঙালি বিরোধী লাচিত সেনা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবে তা যথেষ্ট সন্দেহ আছে।








কোন মন্তব্য নেই