Header Ads

১০ পয়সায় দূর্নীতি প্রমান করতে পারলে ফাঁসির মঞ্চ গড়ে দিন : অভিষেক বন্দ্যোপাধ্যায়


নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : আমাকে জড়িয়ে ১০০ কোটি, হাজার কোটি  দুর্নীতির কথা বলা হচ্ছে আমার নামে যদি ১০ পয়সার দুর্নীতি কেউ প্রমান করতে পারেন তবে ফাঁসির মঞ্চ গড়ে দিন আমি এগিয়ে যাবো। সি বি আই ই ডির আর প্রয়োজন পড়বে না। এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভাইপো  তথা  অভিষেক বন্দ্যোপাধ্যাযের। কয়লা পাচারের টাকা বিদেশে পাঠানো সংক্রান্ত এক অভিযোগে   তৃনমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়  ও তার পত্নীকে ই ডি  দিল্লীতে তলব করে।  দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে  অভিষেক  বন্দ্যাপাধ্যায় গতকাল এই  মন্তব্য করেন।  বলেন মোদি সরকার  রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে প্রতিহিংসামূলক আচরণ করছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.