উত্তর-পূর্বাঞ্চলে ৮ রাজ্যের সাইবার ক্রাইম নিয়ে কর্মশালা
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : উত্তরপূর্বাঞ্চলের ৮ রাজ্যে সাইবার ক্রাইম নিয়ে গুয়াহাটিতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল। রাজ্যের ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত আনুষ্ঠিকভাবে এই কর্মশালা উদ্বোধন করেন।তিনি এই অঞ্চলে সাইবার ক্রাইম এর নতুন নতুন ধারা, অপরাধের গতি প্রকৃতি নিয়ে উপস্থিত রাজ্যের প্রতিনিধিদের সতর্ক করে দেন।গত ৩, ৪ সেপ্টেম্বর দুদিন ধরে এই কর্মশালায় ২৪ জন সিনিয়র পুলিশ অফিসার উপস্থিত ছিলেন। সিকিম, মেঘালয়,নাগাল্যান্ড,মিজোরাম, ত্রিপুরা অসম সহ ৮ রাজ্যের পুলিশ অফিসাররা ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসাররা উপস্থিত ছিলেন। এই কর্মশালা থেকে জানা যায় সাইবার ক্রাইম বিভাগে প্রায় ৪ হাজার অভিযোগ এসেছিল। এই বিভাগ তা সুচারুভাবে নিষ্পত্তি করে।









কোন মন্তব্য নেই