Header Ads

বিশ্ব নেতাদের জনপ্রিয়তার শীর্ষে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি

নয়া ঠাহর, ওয়েভ ডেস্ক: 

বিশ্ব  নেতাদের জনপ্রিয়তার নিরিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষে আছেন।তিনি ৭০ শতাংশ   পয়েন্ট পেয়েছেন।  বিশ্ব নেতাদের অনুমোদন  সাপেক্ষে এই রেটিং পাওয়া গেছে। প্রথম স্থান পেয়েছেন মোদি, দ্বিতীয় স্থান মেক্সিকো, তারপর তৃতীয় স্থান ইটালি তার পরের স্থান জার্মানির। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান প্রেসিডেন্ট এঞ্জেলা মার্কেল প্রুমুখদের অনুমোদন নিয়ে  বিশ্ব নেতাদের এই রেটিং পয়েন্ট  পাওয়া গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে প্রায় দুবছর করোনা উদ্ভুত জটিল পরিস্থিতির মধ্যেও দেশের আর্থিক উন্নয়নের গ্রাফ  করোনা সংক্রমণের আগের মত  ভালো না হলেও খুব একটা খারাপ নয়। এই সব নিরিখে প্রধান মন্ত্রীর জনপ্রিয়তা মাপা হয়েছে। প্রধানমন্ত্রী করোনা উদ্ভুত জটিল পরিস্থিতির পর এই প্রথম বিদেশ যাবেন। মোদি জো বাইডেনের সঙ্গে দেখা করতে আগামী মাসে আমেরিকা যাবেন বলে জানা গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.