পঞ্চশীর প্রদেশে তালিবানির সঙ্গে প্রতিরোধ বাহিনীর সংঘর্ষে প্রায় ৬০০ তালিবানি নিহত
নয়া ঠাহর,ওয়েভ ডেস্ক:
আফগানিস্থানের উত্তর পূর্ব অঞ্চলে আহমেদ মাসুদ বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রায় ৬০০ তালিবানি নিহত হয়েছে বলে স্পুটনিক সংবাদ সূত্র দাবি করেছে। প্রতি রোধ বাহিনী গত কয়েকদিন থেকে লড়ে যাচ্ছে। পঞ্চশীর দখলে এসেছে বলে তালিবানিরা দাবি করে উল্লাস করতে গিয়ে শূন্যে বন্দুক ছুঁড়েছে, তাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। মহিলাদের অধিকার আন্দোলন নস্যাৎ করতে গিয়ে তালিবানি টিয়ার গ্যাস ছোড়ে। নিজেদের মধ্যে সহমত প্রতিষ্ঠিত না হওয়ায় আফগান সরকার গড়া ফের পিছিয়ে গেল।









কোন মন্তব্য নেই