শিক্ষক দিবস উপলক্ষ্যে জাতীয় পরিষদ দলের শুভেচ্ছা
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : শিক্ষক দিবস উপলক্ষ্যে অসমের সমস্ত শিক্ষক-শিক্ষয়িত্রীদের
শুভেচ্ছা জানিয়েছে অসম জাতীয় পরিষদ। দলের সভাপতি লুরিণজ্যোতি গগৈ ও সাধারণ সম্পাদক
জগদীশ ভূঞা শনিবার এক শুভেচ্ছা বার্তায় বলেন, শিক্ষকরা সমাজ গঢ়তে সাহায্য করেন
এবং শিক্ষকদের অবদান ছাড়া দেশ বা জাতি কোনোভাবেই প্রগতির দিকে এগিয়ে যেতে পারে
না। শুভেচ্ছ বার্তায় আরও বলা হয়েছে, আধুনিক বিশ্বের একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী এলবার্ট
আইনষ্টাইন বলেছিলেন যে একজন শিক্ষক এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে জ্ঞানের ধারা
এগিয়ে নিয়ে যায়। যুগে যুগে শিক্ষক সমাজ এই কাজটি না করলে সমাজে জ্ঞানের প্রদীপ
জ্বালিয়ে রাখাটা সম্ভব হতো না। সেজন্য শিক্ষক সমাজ সবসময় প্রণামের যোগ্য ও সদা
পূজনীয়। উল্লেখযোগ্য, রাত পোহালেই এবার শিক্ষক দিবস উপলক্ষ্যে অসম জাতীয় পরিষদ
পঞ্চায়েত ভিত্তিতে সেই অঞ্চলে কৃতী শিক্ষক-শিক্ষয়িত্রীদের সংবর্ধনা জনানোর এক
কার্যসূচীর আয়োজন করবে।








কোন মন্তব্য নেই