ফেক নিউজ নিয়ে উদ্বিগ্ন সুপ্রিমকোর্ট
দিল্লি: দেশের একাংশ সংবাদ পত্রে, অনলাইন পোর্টাল, এমন কি ফেস বুক,টুইটার, ইউটিউবে, ফেক নিউজ, সাম্প্রদায়িক উস্কানি মূলক নিউজ বেরোনোর অভিযোগ আসছে।কিন্তু কেউ দায় স্বীকার করে না।জবাবদিহি পর্যন্ত করেনা। বিচারব্যবস্থার প্রতিও দায়িত্ব পালন করে না। শ্রদ্ধা পোষণ করে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা ,বিচারপতি সূর্য্যকান্ত, বিচারপতি এ এস বোপান্নাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন ফেক নিউজ সমাজের ক্ষতি করছে।ভুল বার্তা যাচ্ছে। কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা ও স্বীকার করেন রং চড়ানো খবর।









কোন মন্তব্য নেই