Header Ads

বাঙালি বিরোধী বক্তব্যে ক্ষমা চাইতে হবে যুব মঞ্চকে দাবি বাঙালি ছাত্র যুব সমাজের

কলকাতা : অসমীয়া যুব মঞ্চ সংগঠনের সদস্যদের বাঙালীদের প্রতি আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ,নিন্দা  এবং সত্তর ক্ষমা চাইতে হবে বলে জানাল 'বাঙালী ছাত্র-যুব সমাজ'।
   সংগঠনের ছাত্র সমাজ কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস বলেন, প্রকাশ্যে বাঙালিদের কেটে কেটে টুকরো টুকরো করা বা হাঁটু গেড়ে বসে খুন করার মতন যে জঘন্য উস্কানিমুলক প্ররোচনা দিচ্ছে বাঙালী বিদ্বেষী সংগঠন অসমীয়া যুব মঞ্চ তা অগণতান্ত্রিক এবং নিন্দনীয়। এই ঘটনা আমরা বাঙালি ছাত্র-যুব সমাজ মেনে নেব না। অবিলম্বে অসমীয়া যুব মঞ্চ সংগঠনকে প্রকাশ্যে সাংবাদিক সন্মেলন করে ক্ষমা চাইতে হবে। ঐতিহাসিক সত্যতার সাথে বলছি অসমের বাঙালিরা ভূমিপুত্র, তাদের বিদেশী/বাংলাদেশী বানাতে যে ঘৃণ্য চক্রান্ত চলছে তার বিরুদ্ধে সর্বস্তরের বাঙালিকে ঐক্যবদ্ধ  আন্দোলনে সামিল হতে হবে। যদি অসমিয়া যুব মঞ্চ নামক সংগঠনটি বাঙালি বিদ্বেষী মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা না করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান তিনি।
     তপোময় বিশ্বাস আরো বলেন- বাঙালিরা অসমীয়াদের শত্রু নন, ঐতিহাসিক সত্য অসম যতখানি অসমীয়াদের তার চেয়ে একটু বেশি বই কম না ততটাই বাঙালিদের। বাঙালি-অসমীয়াদের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকাটাই স্বাভাবিক। তবে কেউ বা কারা যদি বাঙালি অধিকার কেঁড়ে নেওয়ার চেষ্টা করে তা মেনে নেওয়া যায় না এবং উচিত ও না। তাই অসমিয়া ভাইদের উদ্দেশে বলা- তারা যেন বাঙালি বিদ্বেষী মনোভাব পরিত্যাগ করে সহযোগিতার মনোভাব পোষণ করে। নিবেদক পার্থ রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য।

            

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.