বাঙালি বিরোধী লাচিত সেনার বিরুদ্ধে আজ আবার বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট শিলচর থানায় মামলা দায়ের করে
শিলচর অসমিয়া যুব মোর্চার সদস্যদের বিরুদ্ধে শিলচর সদর থানায় মামলা দায়ের করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
লখিমপুরে বিডিএফ সদস্যদের হুমকি প্রদর্শন ও বাঙালি সম্প্রদায়ের প্রতি অসাংবিধানিক মন্তব্য ও গালিগালাজের প্রতিবাদে বিডিএফ এর পক্ষ থেকে শিলচরে আজ একটি মামলা দায়ের করা হয়।
এই ব্যাপারে বিডিএফ আহ্বায়ক জহর তারণ বলেন যে সামাজিক মাধ্যমে বহুল প্রচারিত এই ভিডিওতে অসমিয়া যুব মোর্চা সদস্যদের বাঙালি সম্প্রদায়ের প্রতীকি কুশপুতুল দাহ করতে দেখা গেছে। তাঁরা শৃঙ্খল চালিহার বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে বিডিএফ সদস্যদের ল্যাম্পপোষ্টে বেঁধে পেটাবেন বলেও হুমকি দিয়েছেন। একই ভাবে তারা রাজ্যের বাঙালি সম্প্রদায় পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হয়ে এখানে এসেছেন এবং" দাদাগিরি" দেখালে তাঁদের ও কেঁটে টুকরো টুকরো করা হবে বলে মন্তব্য করেছেন। জহরবাবু বলেন যে এর পিছনে যে অসমিয়া বাঙালি দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ বাঁধিয়ে তাঁরা ফায়দা তুলতে চাইছেন তা জলের মতো পরিস্কার। বিডিএফ আহ্বায়ক বলেন এর আগে 'বীর লাচিত সেনা' নামের একটি সংগঠনের প্রধানও একই ভাবে রাজ্যের বাঙালি সম্প্রদায়কে হুমকি দিয়েছেন। অথচ দুর্ভাগ্যের বিষয় যে রাজ্যের হিন্দু বাঙালিরা অধিকাংশ ভোট দিয়ে যে দলকে গত নির্বাচনে জেতালেন তাদের নেতা কর্মীরা বিশেষতঃ বরাকের সাংসদ বিধায়করা এই ব্যাপারে টু শব্দটি করছেন না। তিনি বলেন তাই বাধ্য হয়ে বিডিএফ এর মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য আজ আবার এর প্রতিবাদে মামলা করতে বাধ্য হলেন। আমরা আশা করি আশাকরি আজকের এই এফ আই আর এর পরিপ্রেক্ষিতে প্রশাসন অভিযুক্ত দের জেরা এবং যথাযথ শাস্তির উদ্যোগ নেবেন।
বিডিএফ এর আরেক আহ্বায়ক পার্থ দাস বলেন যে যেহেতু দুটি মামলাই শিলচর থানায় করা হয়েছে তাই আমরা প্রশাসনকে অভিযুক্তদের শিলচর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানাচ্ছি। একমাত্র সেক্ষেত্রেই সুবিচার পাওয়া সম্ভব। তিনি বলেন যে আমরা এর আগে দেখেছি যে একটি দৈনিকে প্রবন্ধ লেখার জন্য এফআইআর দায়ের হওয়ায় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্যকে গৌহাটির পল্টনবাজার থানায় যেতে বাধ্য করা হয়েছিল ও ডেকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। তাই এক্ষেত্রেও অভিযুক্তদের শিলচর আসতে হবে। কারণ আইন সবার ক্ষেত্রেই সমান হওয়া উচিত। পার্থবাবু বলেন এই ব্যাপারে কাছাড় পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেন,আমরা সেদিকে সতর্ক দৃষ্টি রাখব।
বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে ।








কোন মন্তব্য নেই