" অসমিয়া বিরোধী বাঙালি দের মেরে কেটে শেষ করা হবে , ফেডারেশননের অফিস জ্বালিয়ে দেওয়া হবে "
0 নয়া ঠাহর,কলকাতা ,গুয়াহাটি:অসমের কা আন্দোলন বা যেকোনো বাঙালি বিরোধী আন্দোলনে অসমের বাংলাদেশি মুসলিমরা জাতীয়তাবাদী অসমিয়াদের পাশে দাঁড়াতে দেখা গেছে। লাচিত সেনা অসমের বাঙালি বিহারী, মারওয়ারী দের বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে রাজ্য ছাড়ার হুমকি দেওয়ার পর হঠাৎ দেখা গেল বিহারী মারওয়ারী বাদ দিয়ে দুর্বল , শিরদাঁড়া তে চিড় ধরে যাওয়া বাঙালি হিন্দুদের টার্গেট করছে। তাদের সংগঠন বাঙালি যুব ছাত্র ফেডারেশন অফিস জ্বালিয়ে দেওয়ার ,নেতা দীপক দে কে মেরে কেটে ফেলার হুমকি দিচ্ছে। সংখ্যালঘু ছাত্র সন্থার বা আমসুর এক গোষ্ঠী ও লাচিত সেনার পাশে দাঁড়িয়েছে, শিব সাগরে ওই মুসলিম ছাত্র সন্থার সংগঠন আমসুর তিন সদস্যের বিরুদ্ধে পুলিশ ব্যাবস্থা নিয়েছে। লাখিমপুর পুরে লাচিত সেনার তথাকথিত নেতারা বরাক উপত্যকার একমাত্র প্রতিবাদী সংগঠন বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট কে হুমকি দিয়ে বলছে তাদের গুয়াহাটিতে আসতে দেওয়া হবে না। ফ্রন্টের আহবাক প্রদীপ দত্ত রায় কে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। লাচিত সেনার প্রধান শৃঙ্খল চালিয়ার বিরুদ্ধে শিলচর থানায় বি ডি এফ এফ আই আর করেছে।তা তুলে না নেওয়া হলে ফল ভুগতে হবে। বরাক বাসী কে পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। বরাকের বিজেপি নেতাদের সাহস নেই প্রতিবাদ করার। আজ পর্যন্ত লাচিত সেনার বিরুদ্ধে বিবৃতি দিতে দেখা যায় নি। লাচিত সেনার বাঙালি বিরোধী আন্দোলনে বিজেপি দলের একাংশের সমর্থন আছে। ব্যতিক্রম কেবল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।তিনি পুলিশ কে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গের তৃনমূল কংগ্রেস অসমের বাঙালি বিরোধী আন্দোলন কোন দিকে যায় তার গতি প্রকৃতি দেখছে। পরে হস্তক্ষেপ করবে।








কোন মন্তব্য নেই