27 সেপ্টেম্বর কৃষক মহাপঞ্চায়েতের ভারত বন্ধ,বরুণ গান্ধীর সমর্থন,
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : দেশের 16 টি রাজ্যের প্রতিনিধিদের নিয়ে সংযুক্ত কিষান মোর্চার কিষান মহাপঞ্চায়েত বসেছিল উত্তর প্রদেশের মুজফরপুরে ।এক লাখের বেশি এই জমায়েত থেকে 27 সেপ্টেম্বর ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে প্রায় দু বছর থেকে জাতীয় সড়ক অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করে এই কৃষক আন্দোলন চলছে। সাধারণ গরিব ভূমিহীন কৃষক , মাত্র কয়েক কাঠা জমির মালিক গরিব প্রান্তিক চাষি এই আন্দোলনে নেই।যারাই সংখ্যাগরিষ্ঠ। এই গরিব কৃষকরা নিজস্ব ট্রাকটরের কথা ,চাষের আধুনিক যন্ত্রপাতির কথা স্বপ্নেও ভাবতে পারেনা। হাড় জিরজিরে বলদ বা নিজেই লাঙ্গল দিয়ে সামান্য জমিতে চাষ করে।তারা ভর্তুকি মূল্যের ইউরিয়া বা অন্যান্য সার কীটনাশক সামগ্রী পাই না। ফসলের উচিত মূল্যও পাই না। বিজেপি সাংসদ বরুণ গান্ধী অবশ্য মেধা পাটকর দের মত বিশিষ্ট পরিবেশবিদ দের মত সংযুক্ত কিষান মোর্চার আন্দোলন কে সমর্থন করেছেন। গতকাল উত্তর প্রদেশের এই জমায়েত থেকে "আল্লা হ আকবর ",হরে হরে মহাদেব "এই সাম্প্রদায়িক স্লোগান দিতে দেখা যায়। সামনে উত্তর প্রদেশে বিধানসভার ভোট। ভারতীয় কিষান ইউনিয়নের নেতা নরেশ টিকায়েট এই আন্দোলনকে আরো বেশি দিন ধরে চালিয়ে নিয়ে যেতে চান।








কোন মন্তব্য নেই