মমতার আদলে দুর্গা, মমতার 10টি জনপ্ৰিয় প্রকল্প তাই 10 হাতে থাকবে তার নাম
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : পশ্চিমবঙ্গে মমতাময়ী শ্রী প্রকল্প শোভা পাচ্ছে সর্বত্র। আসন্ন দুর্গা পুজোতে কলকাতা বাগাইহাটি নজরুল পার্ক উন্নয়ন সমিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আদলে দুর্গা মূর্তি গড়ছেন শিল্পী মিন্টু পাল। মূর্তির পরনে থাকবে মমতার ব্র্যান্ড সাদা নীল পাড়ের শাড়ি, পায়ে থাকবে হাওয়াই চপ্পল।দেবী দুর্গার মতই 10 টি হাত থাকবে। 10হাতে অস্ত্রের বদলে মমতা সরকারের 10 টি জনপ্ৰিয় প্রকল্পের নাম। প্রতিমার চলচিত্র হিসাবে মুখ্যমন্ত্রীর পরিকল্পনার তৈরি বিশ্ব বাংলার লোগো। মূর্তিটি হবে ফাইবার গ্লাসে।এই মূর্তির পুজো হবে না।পুজোর জন্যে মণ্ডপে পৃথক দুর্গা প্রতিমা থাকবে। বিজেপি র নেতা অমিত মালব্য ,বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন মমতার আদলে দুর্গা,মা দেবীকেই অপমান। উদ্যোক্তারা বলেছেন মা দুর্গা র আলাদা প্রতিমা তৈরি হচ্ছে। তার পুজো হবে। তবে বাগুই হাটির পুজোর থিম হচ্ছে তৃনমূল সরকারের উন্নয়ন মূলক প্রকল্প সঙ্গে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যাযের জনপ্ৰিয় তা কে তুলে ধরা।









কোন মন্তব্য নেই