Header Ads

পাক আই এস আই প্রধান কাবুলে,ভারত বিরোধী সরকার, ২৫০ মহিলা বিচারক ভয়ে কাঁটা, তালিবান উল্লাস ১৭ জন নিহত

নয়া ঠাহর,ওয়েভ ডেস্ক:

আফগানিস্থানের পাশে চীন, পাকিস্তান হাত বাড়িয়ে দিয়েছে। আজ কাবুলে গেলেন আই এস আই প্রধান।ভারত বিরোধী সরকার করার লক্ষ্যে। আফগানিস্থানের প্রায় ২৫০ মহিলা বিচারক যারা দুষ্কৃতীদের জেলে ভরে ছিল।তাদের সব জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মহিলা বিচারকদের হত্যার হুমকি দিচ্ছে।বহু বিচারক দেশ ছেড়েছেন। ১৮ থেকে ৪৫ বছর  বয়সী মহিলাদের জোরপূর্বক তালিবানরা তুলে নিয়ে বিয়ের নামে যৌন সুখ ভোগ করছে। তালিবানদের হাত থেকে বাঁচতে তরুণী, যুবতীরা বিয়েকে অস্ত্র করে পালানোর চেষ্টা করছে। কয়েক হাজার যুবতী মহিলা বিমানবন্দরে গিয়ে  নিজেদের দেশে ফিরে যাবার জন্য উদগ্রীব আমেরিকা ও অন্যান্য দেশের পুরুষদের সঙ্গে বিয়ের ভান করে পালিয়ে যাবার চেষ্টা করছে বলে বিভিন্ন সংবাদ সূত্রে জানা গেছে। আবার পশ্চিমা অঞ্চলে শতাধিক মহিলা অধিকার আন্দোলনে পথে নেমেছে। পঞ্চশীর প্রদেশে আজও তালিবানিদের সঙ্গে লড়াই অব্যাহত। চীন বলে দিয়েছে আফগানিস্থানকে সবধরনের আর্থিক সাহার্য্য দেওয়া হবে। পাকিস্থান ও পাশে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.