Header Ads

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন সরসপুর মন্ডল বিজেপির

নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : "করো যোগ রোহ নীরোগ" সুস্থ থাকতে যোগ ছাড়া অন্য বিকল্প নেই। সমগ্র বিশ্বের সাথে হাইলাকান্দি জেলার সরসপুর মন্ডল বিজেপির উদ্যোগে আজ বোয়ালিপার রুদ্রানী ক্লাবের কমিউনিটি গৃহে বিশ্ব যোগ দিবস আয়োজন করা হয়। উক্ত এর যোগ শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্যা মুন স্বর্ণকার,মন্ডল সভাপতি ভূষণ দেব ,সম্পাদক অভ্রাংশু চৌধুরী,জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায়,সহ সভাপতি বিশাল চৌধুর, সদস্য রাজদীপ কর জেলা মহিলা মোর্চার সভানেত্রী অনামিকা আচার্য্য,সরসপুর মন্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তা বোয়ালিপার জিপির পঞ্চায়েত সভাপতি শরীফ উদ্দিন মাজারভুইয়া রুদ্রানী ক্লাবের সদস্য সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.