Header Ads

তিন সন্তানের জননী হয়েও কাছাড় জেলার ১০৭নং ঘুংঘুর জিপির সভানেত্রীর পদে বহাল রানু ধর


নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর :  কাছাড় জেলার ১০৭ নং  ঘুংঘুর গাঁও পঞ্চায়েত সভানেত্রী রানু ধর ভূল হলফনামা দিয়ে পঞ্চায়েত আইন উলঙ্ঘন করেছেন বলে অভিয়োগ করেছেন যতীন্দ্র সুত্রধর নামে গ্রামের এক ব্যাক্তি। এনিয়ে তিনি অভিয়োগ পাঠিয়েছেন আসামের মূখ্য নির্বাচন অধিকারীর কাছে। অভিয়োগকারীর বয়ান মতে জানা গেছে যে রানু ধরের তিন সন্তান রয়েছে।কিন্তু নির্বাচনী হলফনামায় উনার দুই সন্তান রয়েছে বলে উল্লেখ করেছেন। আসাম পঞ্চায়েত আইন মতে দুইয়ের অধিক সন্তান থাকলে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা য়ায় না । এক্ষেত্রে, রানু ধর আসাম পঞ্চায়েত আইন উলঙ্ঘন করেছেন বলে অভিয়োগ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.