Header Ads

কাছাড়ে করোনা সংক্রমন রোধ না হলে ১০ দিনের সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনা

নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : করোনা ভাইরাসের দুষ্প্রভাব দেওয়ার শুরুতে জন সচেতনতা দেখা গেলেও এখন  কাছাড়ে অনেকটা ভাটা পড়েছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে,এবারে বিপুল সংখ্যক মানুষ বিশেষত দৈনিক বাজারে কোন সামাজিক দূরত্ব বজায় না রেখেই গাদাগাদি করে চলেছে। জরুরি প্রয়োজন ছাড়াও অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। অনেকের নাম ছোঁয়ার মাত্র মাক্স মুখে লাগানো থাকে। সরকার বিভিন্ন ধরনের গাইড লাইনজারি করলেও সাধারণ মানুষ অনেকে তা মানছে না।বিশেষ সূত্রে জানা গেছে যে কোভিড সংক্রমণ আশানুরূপ ভাবে না কমলে সরকার সংশ্লিষ্ট অধিক সংক্রমণ প্রবণ এলাকাগুলোতে সম্পূর্ণ লকডাউন করতে বাধ্য হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই বলেছেন  - “জেলাগুলোর কোভিড সংক্রমণের পরিস্থিতি নিয়ে বৈঠক হবে এবং পুঙ্খানুপুঙ্খ বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে,কোন জেলা গুলোতে সম্পূর্ণ লকডাউন দেওয়ার প্রয়োজন রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বুধবারের বৈঠকে।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.