কাছাড় কাগজ কলের পর এবার ওএনজিসিও ধ্বংসের মুখে: আকসা
সানি রায়, শিলচর : বরাকের একমাত্র শিল্প প্রতিষ্ঠান কাছাড় কাগজ কলকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার পিছনে বরাকের জনপ্রতিনিধিদের চূড়ান্ত ব্যর্থতাই দায়ী বলে অভিযোগ করে আকসা। অচিরেই ধ্বংসের মুখে ঠেলে দিয়ে বরাকের অর্থনীতি ব্যাহত করে নবপ্রজন্মকেও মাঠে বসিয়ে দিলেন। এবার আরেকটি শিল্প প্রতিষ্ঠান ওএনজিসিও কাছাড় কাগজ কলের অনুরূপ হতে চলছে। ওএনজিসি র বেজায় অনিয়ম নিয়ে সরব হলেন বরাকের ছাত্র সংগঠন আকসা। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক আয়োজন করে আকসার উপদেষ্টা রুপম নন্দী পুরকায়স্থ বরাকের আর্থ-সামাজিক উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। এছাড়া, বরাকের সম্পদকে সর্ব অর্থে রক্ষা করা জনপ্রতিনিধিদের দায়িত্ব বলে মতপ্রকাশ করেন আকসা উপদেষ্টা। সরকারের গাফিলতির দরুণ অচিরেই ধ্বংস হল কাছাড় কাগজ কল। পরবর্তীতে কাগজকলের মতো আরেকটি শিল্প প্রতিষ্ঠান ওএনজিসিও আগামীতে বন্ধের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পথে। তাদের সদিচ্ছার অভাবে বরাকের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেলের সম্ভার থাকলেও তা উত্তোলন না করার ফলে বরাকের অর্থনীতি আহত হয়েছে বলে মন্তব্য করেন আকসার উপদেষ্টা। ওএনজিসির কর্তৃপক্ষের গাফিলতি আর বরাকের জনপ্রতিনিধিদের ব্যর্থতার ফলে বরাকের অর্থনীতি চাঙ্গা করতে চাইছে না এক স্বার্থনেষী চক্র। এমনকি বরাকে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেলের সম্ভার থেকে উত্তোলন করে সরকারের রাজস্ব বৃদ্ধি করা যেতো কিন্তু সরকারের গুরুত্ব হীনতায় ভূগছে বরাকের এই শিল্প প্রতিষ্ঠানটি। শীঘ্রই বরাকের জনপ্রতিনিধিরা শিল্প প্রতিষ্ঠান গুলোকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানাল আকসা। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এদিনের সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদিকা জয়শ্রী নাথ, মধুমিতা দে, উপদেষ্টা বিশ্বজিৎ দেব, রাজীব পাল সহ আরও অনেকেই।









কোন মন্তব্য নেই