বদরপুরে বিশ্ব যোগ দিবস পালন
সুব্রত দাস, বদরপুর : ২১ জুন বিশ্ব যোগ দিবস পালিত হয়েছে পুরো বরাক জুড়ে। এই দিনটিকে যোগ দিবসও বলা হয়। যোগা হল প্রাচীন ভারতে উদ্ভূত শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর মধ্যে দিয়ে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় থাকে। ভারতে আজও এই প্রথা প্রচলিত আছে। ভারতের বাইরে যোগা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজ এই যোগা দিবসে বিভিন্ন বেসরকারী সরকারী সংস্থা অংশ গ্রহণ করে। বদরপুরে অনেক কম সংখ্যা দিয়ে,সোসিয়াল ডিসটেন্স মেনে বিশ্ব যোগ দিবস পালন করেন। কোবিড সংক্রমনের কথা মাথায় রেখে বদরপুরে বেশাংশ সংস্থা ভার্চুয়াল বিশ্ব যোগ দিবসে ব্যবস্থা করে। এতে যোগ দিবস উপলক্ষে এক যোগ শিক্ষক বলেন, যোগাভ্যাসের ফলে দৈনন্দিন জীবনে ভারসাম্য বজায় থাকে এবং নিজের কাজের দক্ষতা বাড়ে। পাশাপাশি যে কোনও কাজে একাগ্রতাও বাড়ে।









কোন মন্তব্য নেই