Header Ads

নগাঁওয়ে কযেক লাখ টাকার‌ হেরোইন সহ পুলিশের জালে ৪ সরবরাহকারী

সুনীল রায়, নগাঁও : গতকাল রাতে নগাঁও পুলিশে নগাঁও শহরের একটি ভাড়াঘর হতে কযেক লাখ টাকার হেরইন‌ জব্দ করতে সক্ষম হয়। নগাঁও জেলার ‌অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব বরা, নগাঁও নগর শাখার উপপরিদর্শক কুন্দন রবিদাসের নেতৃত্বে পুলিশের একটি দলে অভিযান চালায় নগাঁও শহরের হযবরগাঁত্তে।হযবরগাঁত্তের একটি ভাড়া ঘর হতে অভিযান চালিয়ে পুলিশের দলটি বৃহৎ পরিমাণের হেরইন সহ জন করে কুখ্যাত ড্রাগস মাফিয়াকে আটক করতে সক্ষম হয়। হয়বরগাঁত্তে ভাড়াঘর নিয়ে ড্রাগসের বিশাল সাম্রাজ্য গড়ে তোলা মরিগাঁও জেলার মৈরাবারীর জহিরুল ইসলাম, তার পত্নী ছেলিমা খাতুন, লাহরীঘাটের মজিবুর রহমান এবং মৈরাবারীর আনিরুল ইসলাম কেআটক করতে সক্ষম হয় পুলিশের দলটি। ধৃত ড্রাগছ ব্যবসায়ী কয়জনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে নগাঁও পুলিশে।

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.