Header Ads

পেপার মিল দুটি আবার নিলামের তারিখ

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : জাগিরোড এবং পাঁচগ্রাম  পেপার মিল দুটি নিলামের দিন ধার্য করা হল। আগে ১১৩৯ কোটি  টাকায় নিলাম করার ডাক দিয়েছিল লিকুইডেটর  কুলদীপ বার্মা। এবার  টাকার পরিমাণ কমিয়ে ৯৬৯ কোটি টাকাতে বিক্রি করার নতুন করে নোটিশ জারি করা হল ২১ জুলাই পরবর্তী নিলামের  তারিখ ধার্য করা হয়েছে।  এই দুই পেপার মিলের জয়েন্ট অ্যাকশন কমিটির  সভাপতি  আনন্দ বরদলৈ এবং সাধারণ  সম্পাদক মানবেন্দ্র চক্রবর্তী  আজ  ক্ষোভের সুরে এই নতুন করে নিলামের কথা জানিয়ে অভিযোগ করেন দেশের এক লাভজনক শিল্পকে  ধ্বংস করে  বাংলাদেশইন্দোনেশিয়া  চীন থেকে নিউজ প্রিন্ট আমদানি করা হচ্ছে। বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব  শর্মার উপরে আস্থা প্রকাশ করে  নেতৃদ্বয় বলেন, তাদের এখনো আশা সরকার মিল দুটি  নিলাম হতে দেবে না  ৫৪  মাস বেতন বঞ্চিত কর্মচারীদের  বেতন মিটিয়ে দেবে। তারা জানান, এই মিল দুটিতে এপর্যন্ত ৮৯ জন মারা গেছে, জন আত্মহত্যা করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.