Header Ads

একদিনে ৮৬, ১৬ লাখ ভ্যাকসিন নিয়ে বিশ্ব রেকর্ড গড়ল ভারত

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে ভারত বিশ্বরেকর্ড গড়ল  ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে।  গতকাল সারা দেশ  ভোরে জোগাভ্যাস করার পর ৮৬ লাখ ১৬ হাজার ভ্যাকসিন  গ্রহণ করে  বিশ্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে। রাজ্যের দিক থেকে প্রথম হয়েছে মধ্যপ্রদেশ, সেই রাজ্যে ১৬ লাখ হাজার জন ভ্যাকসিন নিয়েছে। অসমর মত  রাজ্যেও তিন লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বড় লজ্জা আর অনুতাপের কথা পশ্চিমবঙ্গে গতকাল ভ্যাকসিনই দেওয়া হয়নি। তৃণমূল সরকার প্রতি ক্ষেত্রে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে  নিজেদের দোষ মুক্ত করছে। বিরোধী দলপতি  অধীর চৌধুরী  অভিযোগ করেছেন তৃনমূল সরকার মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছে। তিনি  সর্বদলীয়  বৈঠক ডাকার দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেম একই দিনে ৮৬ লক্ষ ভ্যাকসিন নিয়ে  বিশ্ব রেকর্ড গড়ার জন্যে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.