লোকসভার অধ্যক্ষ অসম বিধানসভার স্পিকারের প্ৰশংসা করলেন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ দেশের বিধানসভার প্রিজাইডিং অফিসারদের এক ভিডিও কনফারেন্স অংশগ্রহণ করেন। অসম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারীও অংশগ্রহণ করেছিলেন। এই বৈঠকে প্রাক্তন রাজ্যসভার সদস্য তথা বর্তমান অসম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারীর ব্যক্তিত্ব ও কর্মদক্ষতার ভূয়সী প্রসংসা করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আজকের বৈঠকে বিধানসভার পরিচালনার ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অসম বিধানসভার স্পিকার হিসাবে বিশ্বজিৎ দৈমারী ইতিমিধ্যে সুখ্যাতি অর্জন করেছেন।









কোন মন্তব্য নেই