Header Ads

শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে থাকা কালীন অসমীয়া ভাষা প্রচার ও প্রসারে কাজ করেছিলেন

অমল গুপ্ত, গুয়াহাটি : ভারত কেশরী শ্যামা প্রসাদ মুখার্জি আজকের দিনে ১৯৫৩ সালে কাশ্মীরে  রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। তার প্রতি  শ্রদ্ধা জানিয়ে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত  বিশ্ব শর্মা  অসমের প্রতি  শ্যামা প্রসাদের উজ্জ্বল ভূমিকা তুলে ধরে বলেন, তিনি মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপচার্য পদে বসে অসমীয়া  ভাষা শিক্ষা  প্রচলন ও  প্রসারে  উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি  গোপীনাথ   বড়দলকে পাশে নিয়ে গ্রুপিঙের হাত  থেকে অসমকে রক্ষা করেছিলেন,  আজ গুয়াহাটির   টংরা সত্ৰ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী  বলেন, তিনি নতুন এশিয়ার স্বপ্ন দেখে ছিলেন। দেশের ঐক্য অখন্ডতা রক্ষা  করার ক্ষেত্রে   তাঁর ভূমিকা ছিল অতুলনীয়। এই ঐতিহ্যবাহী   টংরা  সত্ৰের উন্নয়ন করার আশ্বাস দেন।  জয়ন্ত  মল্ল বড়ুয়া, অতুল   বরা প্রমুখ উপস্থিত ছিলেন। এ পি   ডাবলুর প্রধান  অভিজিৎ শর্মা আজ অভিযোগ  করেন, সি আই ডি-র কাছে তিনি এন আর সি-  নানা দুর্নীতি তদন্তের  জন্য অভিযোগ দায়ের  করেছেন। বলেন, একাংশ সরকারি কর্মচারী   একাংশ সংখ্যালঘু   নেতা এবং এন আর সি  আগের সমন্বয়ক প্রতীক  হাজেলার বিরুদ্ধে তদন্ত  করার দাবি জানিয়েছতিনি বলেন, নতুন  সমন্বয়ক  হিতেশ দেব  শর্মা  নিজেই এন  আর সি  তালিকা মেনে নেননি। তিনি সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করে বলেছেন, তালিকায় ৪০  শতাংশ ভুল আছে। শর্মা প্রশ্ন তোলেন, এত বড় অপরাধী প্রতীক হাজেলাকে কেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তাকে ছেড়ে দিলেনঅসমে প্রতিদিন কোটি কোট  টাকার মাদক  দ্রব্য বাজেয়াপ্ত  করা হচ্ছে। মণিপুর থেকে  বাসের ইঞ্জিনে লুকিয়ে কয়েক কোটি  টাকার মাদক ধরার জন্য হোম গার্ড  বরসিং বে কে এক লক্ষ  টাকার চেক তুলে দিলেন ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত।  মণিপুরের গাড়ির  চালক  বরসিং বে কে লাখ টাকা তার পকেটে গুঁজে দিয়ে  ভাগতে চেয়েছিল বলে  জানা যায়। ডিজিপি বলেন,   তাকে সততার পুরস্কার  দেওয়া হল। সবাই যেন এই আর্দশ তুলে ধরে।  বিজেপি সরকারের এক মাস হয়েছে। এর মধ্যে  প্রধানমন্ত্রী কিষান নিধিতে বড় ধরনের দুর্নীতি  প্রকাশ্যে এল। কৃষিমন্ত্রী অতুল  বরা  এই দুর্নীতি   মেনে নিয়ে বলেন, কৃষকের নামে  ভুয়া  ব্যক্তিরা  কেন্দ্রের   টাকা  গ্রাস করেছে। তারা যদি সেই  টাকা ফেরত না দেয় তবে শাস্তি    দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.