Header Ads

দিল্লি সঞ্জয় গান্ধী এনিম্যাল কেয়ার সেন্টারে চরম দুরবস্থা

নয়া ঠাহর প্রতিবেদন, দিল্লি-গুয়াহাটি : দিল্লি রাজা গার্ডেনে অবস্থিত  সঞ্জয় এনিম্যাল সেন্টারে   হার কঙ্কাল সার  অভুক্ত গরু মৃত অবস্থায় পড়ে আছে। রাস্তার কুকুর   মৃত গরুর  মাংস  ছিঁড়ে  খাচ্ছে। এই ভিডিও  ভাইরাল হওয়ার পর  দেশের পশুপ্রেমী সংগঠনগুলির মধ্যে তীব্র  প্রতিক্রিয়ার সৃস্টি হয়েছে।   সঞ্জয় পত্নী  সাংসদ মেনকা গান্ধী পরিচালিত   পিপলস ফর এনিম্যাল  এই  কেন্দ্রটি চালাচ্ছেন।  তার এই কেন্দ্রে   থাকা গরু কুকুর  প্রভৃতিকে সেবা করার পরিবর্তে  বিনা চিকিৎসায় বিনা খাইয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে অভিযোগের প্রমা  এই ভিডিওটি। অসমের  পিপলস ফর এনিমেল-এর সভানেত্রী  সংগীতা গোস্বামী আজ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, গরুকে মানুষ পুজো করে সেই গরুকে অবহেলা করে মৃত্যুর  মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অবিলম্বে এই  কেন্দ্রটি  সরকার অধিগ্রহ করে সিল করে দিক।  তিনি অভিযোগ করেন অনেক চেষ্টা করে তিনি গুয়াহাটি ছয়  মাইল পিপলস ফর এনিম্যাল  অসম গড়ে তুলেছেন তিনি আর   স্বামী নগেন্দ্র গোস্বামী   গড়ে তুলেছেন।   সেই কেন্দ্রে  মেনকা গান্ধী হস্তক্ষেপ  করে ধ্বংস করে দিতে চাইছে বলে  সংগীতা গোস্বামী অভিযোগ করেন। তিনি বলেন, তাদের সঙ্গে আলোচনা না করে   ইন্দিরা আম্মা নামে এক মহিলাকে  তার  গুয়াহাটির  কেন্দ্রের   দায়িত্ব দেওয়া হয়েছে। বলেন, তিনি  ৫০/৬০টি গরু, সহ অন্যান্য পশু ছিল। তিনি পশুদের যত্ন করতেন। কিন্তু এখন অবহেলা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.