Header Ads

দেশে করোনা কমলেও রোগের নতুন প্রজাতি ডেল্টা প্লাস ভাবাচ্ছে

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : দেশে করোনার প্রকোপ কমছে। ব্যাপক হারে ভ্যাকসিন  প্রদানের ফলে সংক্রমণ হ্রাস পেলেও নতুন প্রজাতি ডেল্টা প্লাস  ভাবাচ্ছে। দেশে বিশেষ করে মহারাষ্ট্রে ২১ জনের দেহে এই রোগ ধরা পড়েছে। বিশ্বের এক অংশে এই  ডেল্টা প্লাস ভেরিয়েন্ট লক্ষণ দেখা গেছে। ভারতের বিখ্যাত হার্ট সার্জন দেবী শেট্টি  বলেছেন, এখনো দেশে করোনা সংক্রমণ কমেনি।  তৃতীয় ওয়েভ আসতে চলেছে। পুজোর আগে  সেপ্টেম্বর মাসের মধ্যে আছড়ে পড়তে পারে  বর্তমান থেকে ৩০ শতাংশ বেশি হবে সংক্রমণের হার।  এর আগে অবশ্য দিল্লি এইমস  একই সাবধান বাণী শুনিয়েছে।  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় ওয়েভ মোকাবিলায় ১০ জন  বিশেজ্ঞদের নিয়ে কমিটি গঠন করেছে।  শিশুদের  চিকিৎসার জন্যে পেডিয়াট্রিক  বিভাগ তৈরি করেছে। অসমেও শিশুদের চিকিৎসার জন্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  জানিয়েছেন। অসমে ২১ জুন প্রায় সাড়ে তিন লাখ মানুষকে টিকা দেওয়ার পর কাল ও ২ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়। ২১ জুন দেশে ৮৬ লাখ মানুষকে টিকা দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। দেশে অতিমারী রুখতে ব্যাপক হারে টিকাকরণ, দেশের আর্থিক বিকাশ তরান্বিত হবে বলে কেন্দ্র দাবি করেছে। কেন্দ্র মহারাষ্ট্র, কেরালা ও মধ্য প্রদেশকে সাবধান করে দিয়েছে। এই তিন রাজ্যে ডেল্টা প্লাস  ভেরিয়েন্টের খোঁজ পাওয়া গেছে। তিন রাজ্যে ৪০ টি কেস ধরা পড়েছে। দেশে ২৪ ঘন্টায়  আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের মধ্যে হলেও দেশে, মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি  ছাড়িয়ে গেল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.