বিধাযকদের সরকারি আবাস পছন্দ না হলে ২৫ হাজার করে ভাড়া দেওয়া হবে
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসম বিধানসভার ১২৬ জন সদস্যের তিনটি আসন খালি হয়েছে।গোঁসাইগাঁও, তামূলপুরের বিধায়কের মৃত্যু এবং মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মি পদত্যাগ করে বিজেপি দলে যোগ দেওয়ার জন্যে তিনটি পদ খালি হয়েছে। সেখানে উপ নির্বাচন হবে। বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী এসম্পর্কে নির্বাচন কমিশনকে অবগত করেছেন। আজ নিজের সরকারি আবাস থেকে পায়ে হেঁটে কার্যালয়ে যাবার পথে জানান, যেসব বিধায়ক নিজের সরকারি আবাসে থাকতে রাজি হবেন না তাদেরকে ভাড়া হিসাবে মাসে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। তিনি গতকাল জানান, এবার বিধানসভাতে বড়ো ভাষাও সরকারিভাবে ব্যবহার করা হবে।









কোন মন্তব্য নেই