Header Ads

অম্বুবাচীতেও কামাখ্যা ধাম ভক্ত শূন্য

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি: দেশের  তীর্থ চুরামনী বলে খ্যাত অসমের কামাখ্যা ধাম। আজ থেকে বিখ্যাত অম্বুবাচী  শুরু হয়েছে। প্রতিবছর লক্ষ লক্ষ ভক্ত  নীলাচল পাহাড়কে মুখরিত করে তোলে। গত  বারের মত এবারও করোনা অতিমারী  দেশের অন্যতম মনোরম সবুজ নীলাচল পাহাড়ের কামখ্যধামকে  গ্রাস করেছে। সাধু সন্ন্যাসী, তান্ত্রিকদের  ছাড়াই মুষ্টিমেয় ভক্ত  কামাখ্যা ধামের বাইরে ভিড় জমিয়েছে। ভেতরে  প্রবেশের  অনুমতি নেই।  শুধু নিয়ম নীতি মেনে  অম্বুবচীর চার দিন  কামাখ্যা ধামের দরজা বন্ধ থাকবে  পুজো অর্চ্চনা হবে। ২২ জুন আজ দুপুর টা ২৭ মিনিটে প্রবৃত্তি শুরু হবে  ২৫ জুন রাত টা মিনিটে  নিবৃত্তি। তার পর নিত্য পূজা শেষে মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। বাইরে কোনো আলোর মালা থাকবে নাথাকবে  না   লাখো ভক্ত সাধু সন্তদের  ভীড়। শুধুই বৃষ্টিস্নাত কামাখ্যা ধামের নিরবতা। কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্য নীলাচল পাহাড়। অদৃশ্য শত্রু অতিমারি   আজ সব গ্রাস করেছে। মানুষ বড় অসহায়।  লাখো ভক্ত প্রাণ মানুষও  করোনাকে জয় করতে পারলো না!


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.