Header Ads

অসমে করোনার দ্বিতীয় ওয়েভ লাগাম ছাড়া


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : অসমে  করোনার দ্বিতীয় ওয়েভ  ভয়ানকভাবে  ছড়াচ্ছে। একদিনে মারা গেছে ৫৫ জন। আক্রান্তের সংখ্যা ৪,৯৩৬ জন। পশ্চিমবঙ্গে এপর্যন্ত নতুন করে লাখ ১২ হাজার আক্রান্ত হয়েছে। গুয়াহাটি ধরে কামরূপ মেট্রোতে প্রায় ১৪০০ আক্রান্ত হয়েছে। দিল্লি-অসমের   মধ্যে চলাচল করা ২৮ টি ট্রেন বাতিল করা হয়েছে ট্রেনের ২১ টি কোচকে কোভিড হাসপাতালে  পরিণত করা হবে। অসমের রাজ্যসভার প্রাক্তন সদস্য, প্রাক্তন কেন্দ্রীয়  মন্ত্রী মাতাঙ্গ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রয় লোক দলের সভাপতি অজিত সিং কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন। অসমের মুখ্যমন্ত্রীকে হবেন তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভাবনে রাতে বৈঠক চলছে। হিমন্তবিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী পদে বসার  সম্ভাবনা উজ্জ্বল বলে দিল্লির একসূত্র দাবি করেন। মুখ্যমন্ত্রী  সর্বানন্দ সনয়াল  আজ কোভিড   নিয়ে  জরুরি বৈঠক করেন। তার   সমর্থকদের মধ্যে উৎসাহর অভাব নেই। দাবি করে সর্বানন্দ পুনরায় মুখ্যমন্ত্রীর পদে বসবেন  সে  বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা বন্ধ হয়নি। আজ কেন্দ্রীয় টিম এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, শপথ গ্রহণ ২৪ ঘন্টা হয়নি, এর মধ্যে কেন্দ্রীয় টিম চলে এল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.