মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন
কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজভবনে শপথ নিলেন। রাজ্যপাল জগদীপ ধনকর মন্ত্র গুপ্তির শপথ বাক্য পাঠ করান। আগামী ৯ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষে বাকি মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। নন্দীগ্রামে মমতা সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। তৃণমূল কংগ্রেস এই হারকে স্বীকার করেনি। আদালতের দ্বারস্থ হবে। সাংবিধানিক পরম্পরা অনুযায়ী ৬ মাসের মধ্যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত প্রার্থীকে জিতে আসতে হবে। সামসেরগঞ্জ ও জঙ্গিপুরের প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। দুটি কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইচ্ছা করলে যে কোনো এক কেন্দ্র থেকে
মুখ্যমন্ত্রী দাঁড়াতে পারেন। হেরে যাওয়ার কোনো প্রশ্নই নেই।
রাজ্যের এক মুখ্যমন্ত্রী যে কোনো কেন্দ্র থেকে দাঁড়ালেই জিতবেন। কোনো জয়ী তৃণমূল বিধায়ককে পদত্যাগ করিয়ে সেই কেন্দ্র থেকেও
মুখ্যমন্ত্রী জিতে আসতে পারেন। যে দল ২০০ বেশি আসনে জিতে এসেছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যা কিছু একটা বেছে নিতে পারেন।
এই ধরণের নজির বহু আছে। রাজভবনে শপথ নিয়েই মূখ্যমন্ত্রী নব্বানে গিয়ে কোভিড
প্রতিরোধ নিয়ে বৈঠক করেন।










কোন মন্তব্য নেই