Header Ads

করোনা আক্রান্ত হয়ে অসমের ৫০ জন বিশ্বের ১০০০ সাংবাদিক চলে গেলেন, সংবাদ জগৎ শোক স্তব্ধ

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি:  সংবাদ মাধ্যমের দেশের রাজধানী  দিল্লিতে অসমের মুখ ছিলেন  কল্যাণ বড়ুয়া। আসাম ট্রিবিউনের   দিল্লি স্থিত  বিশিষ্ট সাংবাদিক কল্যাণ বড়ুয়া অতিমারি কোভিড আক্রান্ত হয়ে আজ মারা গেলেন। তার পত্নী সাংবাদিক নিলাক্ষী ভট্টাচার্য একই রোগে আক্রান্ত  হয়ে পরশু দিল্লিতে মারা গেলেন। সাংবাদিক অনির্বান বরা মারা গেলেন। এর আগে মারা গেছেন আয়ুস্মান দত্ত।   সুইজারল্যান্ড ভিত্তিক   সংবাদ সন্থা প্রেস এমব্লেম  ক্যাম্পেন   অসমের প্রতি নিধি বিশিস্ট সাংবাদিক নব ঠাকুরিয়া জানিয়েছেন, এপর্যন্ত ৭৫টি দেশে এক হাজারের বেশি সাংবাদিক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ভারতে ৫০ জনের বেশি মারা গেছেন। এই সংগঠনের  সম্পাদক প্রধান বেলসে লেমপেন কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া পরিবারদের   আর্থিক সাহায্য দেবার    জন্যে   সরকারের কাছে আর্জি জানিয়েছেন।  নব ঠাকুরিয়া  একই আর্জি জানিয়েছেন। ঠাকুরিয়া জানান  কল্যাণ বড়ুয়া, তার পত্নী নিলাক্ষী ভট্টাচার্য, রোহিত সারদানা, ভানুপ্রকাশ রথ, মানস রঞ্জন জয়পুরিয়া, আমজাদ বাদশাশ্রীধর ধর্মসামন, রাজু মিশ্র, আকাশ সাকসেনা, সদানন্দ  শিন্ডে, কাকলি ভট্টাচার্য্য, কন্দ্রা শ্রীনিবাস গৌদ, স্বামী রেড্ডি, ভাঙ্গু রেড্ডি, অনিল বনসাল, খোঁজয়া মোহজুদ্দিন, সৈয়দ শাহবাজ, মাদিরাজু হারিকিসন গিরি প্রমুখ ভারতের প্রায় ৫০ জন সাংবাদিক আক্রান্ত হয়ে মারা গেছেন। গুয়াহাটি প্রেস ক্লাবের সভাপতি মনোজ নাথ এবং সাধারণ সম্পাদক সঞ্জয় রায়  রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কাছে ৪৫ বছরের বেশি বয়সের সাংবাদিকদের টিকাকরণ সহ সবধরনের  সাহায্য দেবার আর্জি জানিয়েছেন। তারা  কল্যাণ বড়ুয়া সহ সব  সাংবাদিকদের  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।  দিসপুর প্রেস ক্লাবের উপদেষ্টা অমল গুপ্ত এবং সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন রায়  সাংবাদিকের মৃত্যুতে শোক করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। অসমের কন্ঠশিল্পী  পারভীন পরী কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন। দুদিন আগে তাঁর বাবা মারা গেছেন। বিশিষ্ট  বামপন্থী নেতা হেমেন দাস কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্ত্তি হয়েছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.