প্রধানমন্ত্রী কোভিড ভ্যাকসিন নিলেন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ দেশে আজ
থেকে দ্বিতীয় পর্যায়ে টিকাকরণ শুরু হয়েছে। গত ১৬ জানুয়ারি
প্রথম দফা টিকাকরণের সময় দেশের তিন কোটি লোককে টিকা দেওয়া হয়েছিল। করোনা
মোকাবিলায় যে সব ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী,
নিরাপত্তায় থাকা পুলিশদেরকে দেওয়া
হয়। আজ ১ মার্চ দেশে দ্বিতীয় পর্যায়ে টিকাকরণ শুরু হওয়ার প্রথম
দিন প্রধানমন্ত্রী এইমসে গিয়ে সকাল ৯টা নাগাদ টিকা নিলেন। তিনি দেশের মানুষ করোনা
সংক্রমণ মোকাবিলায় সফল হয়েছেন। বিজ্ঞানী,
ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের অবদানের
কথা স্মরণ করেন। দেশের সঙ্গে অসমেও আজ থেকে ৬০ বছরের উর্দ্ধে ও বিভিন্ন
রোগে আক্রান্ত ৪৫ বছরের
ব্যক্তিদের টিকা দেওয়া শুরু
হয়েছে। সরকারিভাবে পয়সা লাগবে না। বেসরকারি হাসপাতালে ২৫০
টাকা করে দিতে হবে। চেন্নাই, মহারাষ্ট্র, কর্ণাটক, পঞ্জাব
ও ছত্রিশগড় প্রভৃতি রাজ্যে করোনার দ্বিতীয় ওয়েভ লক্ষ্য করা গেছে। তবে
সিমিতভাবে। ভয়ের কিছু নয়। অসমে
বিমানবন্দরে, রেলওয়ে স্টেশনে যাত্রীদের
নতুন করে কোভিড টেস্ট করা হবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে করা হয়েছে। আতঙ্কের কিছু নেই বলে
স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন। তবে সকলকে মাস্ক পরিধান, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া
হয়েছে।









কোন মন্তব্য নেই