Header Ads

মমতাকে জিরো করে দেব, রক্ত দিয়ে বামেদের জেতাব হুঙ্কার আব্বাসের

নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : কলকাতা ব্রিগ্রেডে  বিশাল জনসভা করল বামপন্থি কংগ্রেস ,ইন্ডিয়ান  সেকুলার ফ্রন্টের নেতারা। সেখানে সেকুলার ফ্রন্টের নেতা পীরজাদা আব্বাস সিদ্দিকি এই হুমকি দেন।  তিনি বলেন, বাংলা থেকে তৃণমূল, বিজেপিকে উৎখাত করা হবে। বলেন, যেখানে বামেরা প্রার্থী দেবে সেখানে রক্ত দিয়ে জেতাব। বাম চেয়ারম্যান বিমান বসু  বলেন তৃণমূল, বিজেপি মানুষের মন বিষিয়ে দিয়েছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম, সীতারাম ইয়েচুরি প্রমূখ বক্তব্য রাখেন ইয়েচুরি বিজেপি তৃণমূল গোপন আঁতাতর কথা বলেন। কংগ্রেসের অধীর চৌধুরী  ভাষণ দেবার সময় আব্বাস মঞ্চে এলে  সাংসদ চৌধুরী ভাষণ বন্ধ করে চলে যেতে চান। বিমান বসু এসে অধীরকে আটকানঅধীর বলেন, তাদের না জানিয়ে সি পি এম সেকুলার ফ্রন্টের সঙ্গে সমঝোতা করেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.