Header Ads

রাম ঠাকুর সত্যনারায়ণ সেবা মন্দিরে বাৎসরিক মহোৎসব বদরপুরে

 


সুব্রত দাস, বদরপুর : প্রতি বছরের ন্যায় এবারও বদরপুর রাম ঠাকুর সত্যনারায়ণ সেবা মন্দিরে বাৎসরিক মহোৎসব মাঘী পূর্ণিমায় পালন করা হলো। এই উৎসবে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে যোগদান করার জন্য বলেছিলেন সত্যনারায়ণ সেবা সংঘ। উৎসবে বৃহস্পতি বার ভোর ৫ টা থেকে নাম কীর্ত্তন সহ নগর পরিক্রমা,বিকাল ৩ টা থেকে বেদবাণী পাঠ ও ভগ্নী সম্মেলন,রাম ঠাকুরের জীবনী  আলোচনা তৎপর গঙ্গা আবাহন অধিবাস ও অখণ্ড নামযজ্ঞ শুরু হয়েছিল। শুক্রবারে উৎসবে সত্যনারায়ণ পূজা অহোরাত্র নামযজ্ঞ,শনিবার সকালে গুরু পূজার পাশাপাশি দুপুরে সর্বস্তরের ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.