Header Ads

বড়খলায় একাধিক কাজের শিলান্যাস বিধায়ক কিশোর নাথের

 


সানি রায়, বড়খলা : গতকাল অর্থাৎ শুক্রবার বড়খলার অগ্নিনির্বাপক কেন্দ্র সহ একাধিক সড়কের কাজের শিলান্যাস করলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। এই প্রকল্পগুলোর মঞ্জু্রীকৃত অর্থ প্রায় ৪০ কোটি টাকা। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে অনেককেই কিশোর নাথের কাজকর্মের জন্য সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। এবং সেইসঙ্গে তারা আগামী দিনেও বিধায়ক কিশোর নাথকে মন্ত্রী হিসেবে দেখার জন্য আশা ব্যক্ত করেন বলে জানা গেছে। উক্ত শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় এসডিও সুজিত বৈষ্ণব, জে ই জয়দীপ নাথ, নির্মলেন্দু বর্মণ, বিজেপির বড়খলা মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, সাধারণ সম্পাদক অজিত দাস, জেলা ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক অমল নাথ, ভাঙ্গারপার জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্দুল রাজ্জাক বড়ভূইয়া, বিজেপি নেতা উদয় শঙ্কর দাস, মাম্পী পাল সহ অন্যান্যরা বলে প্রাপ্ত সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.