চাঁদখিরায় ভারতীয় কল্যাণ মঞ্চের স্বাস্থ্য শিবির
সুব্রত দাস, বদরপুর : ভারতীয় কল্যাণ মঞ্চ (BKM) করিমগঞ্জ জেলা কমিটি ও চা জনজাতি উন্নয়ন পরিষদের উদ্যোগে চাঁদখিরা লংগাই ভ্যালি ক্লাবে রবিবার একদিবসীয় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। জানা গেছে,এই শিবিরে ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা করানোর পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা
হয়। এতে উপস্থিত ছিলেন ভারতীয় কল্যাণ মঞ্চ করিমগঞ্জ
জেলা কমিটির সভাপতি অঞ্জনা পাল,
কার্যকরী সভাপতি অশোক পাল,সাধারণ সম্পাদক বিশাল নাথ,সহ-সম্পাদক প্রদীপ দেবনাথ সহ অন্যান্যরা।অন্যদিকে চা জনজাতি উন্নয়ন
পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সুরজ কুমার কানু,সম্পাদক সরোজিত সিংহ
প্রমূখও।










কোন মন্তব্য নেই