Header Ads

করিমগঞ্জে ৩৪টি ক্রিটিক্যাল ভোট কেন্দ্র


নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : করিমগঞ্জ জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের আসন্ন নির্বাচনে ৯ লক্ষ১০ হাজার ৪৩০ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে মহিলা ভোটার ৪ লক্ষ ৪৩ হাজার ৭১২ জন রয়েছেন।শনিবার করিমগঞ্জে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত জেলা শাসক বিক্রমদেব শর্মা এই তথ্য জানান। তিনি বলেন যে কোভিদ বিধি মেনে প্রতিটিভোট কেন্দ্রেএক হাজারের বেশি ভোটার না থাকার কমিশনের ঘোষণার পরিপ্রেক্ষিতে জেলায় এ বছর আরও ২৪২ টি ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে জেলায় ১৩০৭ টি ভোটকেন্দ্রে জেলাবাসী ভোট প্রদান করবেন। এরমধ্যে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ২৪৮টি পাতারকান্দিতে ২৬৯ উত্তর করিমগঞ্জে২৭৮ দক্ষিণ করিমগঞ্জ ২৮২ এবং বদরপুর বিধানসভা কেন্দ্রে ২৩০ টি ভোট কেন্দ্র রয়েছে। জেলায় ৩৪ টি ভোট কেন্দ্র ক্রিটিক্যাল হিসাবে রয়েছে। এগুলিতে নির্বাচন কমিশনের কঠোর দৃষ্টি রাখা হবে ভোট দানের সময়।এমসিসি কোডের ইনচার্জ এডিসি জেমস এন্ড জানান যে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে পোস্টার-ব্যানার দেওয়াল লিখন ইত্যাদি সরিয়ে নেবার কাজ শুরু হয়েছে এবং রাজনৈতিক দলগুলির কর্মকর্তাদেরকে গতকাল রাতে ডেকে সভা করে এসব সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মিডিয়া সার্টিফিকেশন ও মনিটরিং কমিটির সদস্য সচিব সাজ্জাদুল হক চৌধুরী জানান,নির্বাচন কমিশনের নির্দেশে জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ওপর পেড নিউজ সংক্রান্ত নজরদারি শুরু হয়েছে। তিনি এই কাজে জেলার-সংবাদ সেবীদের সহযোগিতা কামনা করেন। ইলেকশন অফিসার জাগৃতি কালোয়ার প্রাসঙ্গিক নানা তথ্য তুলে ধরেন। এসভিপ সেলের অফিসার সৌভক দত্ত জেলার ভোটারদেরকে ভোটদানের জন্য উৎসাহ দিতে ইতিমধ্যেই পথনাটিকা ট্যাবলো প্রদর্শন সভা শোভাযাত্রা ইত্যাদির আয়োজন করার কাজ জোরকদমে চলছে বলে জানান। এডিসি ইলেকশন পিকে গুপ্তা আসন্ন নির্বাচন আয়োজনের সব প্রক্রিয়া কভিদ বিধি মেনে চলছে বলে ধন্যবাদ সূচক ভাষণে জানান।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.