Header Ads

কংগ্রেস আজমলের সাথে 'ক্ষমতার লালসার' জন্য হাত মিলিয়েছে অসমে : অমিত শাহ



অমল গুপ্ত, গুয়াহাটিঃ  কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ 25 ফেব্রুয়ারি অসমে নির্বাচনী সভায়  এ আই ইউ ডি এফ প্রধান বদরুদ্দীন আজমলের সঙ্গে কংগ্রেস জোট কে  সমালোচনা করে  প্রশ্ন তোলেন এই জোট কি অসমকে  অনুপ্রবেশ মুক্ত রাজ্য গড়তে পারবে, অসমের গৌরব গন্ডার কে বাঁচাতে পারবে  ? অসমের বিকাশ সাধন করতে পারবে?   তিনি বটদ্রবা র শ্রীমন্ত  শংকরদেবের  পবিত্র জন্ম ভূমিতে  180 কোটি টাকার এক স্মৃতি সৌধ এর ভিত্তিস্থাপন করে  বলেন শংকর দেব , মাধব দেব, নব বৈষ্ণব ধর্মের এক পরম্পরা  গড়ে সারা দেশে ভক্তি আন্দোলনের সূত্রপাত করেছিলেন । ভারতকে এক সূত্রে বেঁধে ছিলেন। কংগ্রেস দল  রাজ্যে 15 বছর ক্ষমতায় ছিল,অসমের প্রতিনিধি মনমোহন সিং প্রধান মন্ত্রীর দায়িত্বে ছিলেন অথচ  এই পবিত্র স্থানে এক স্মৃতি সৌধ গড়তে পারলেন না।  হিমন্ত বিশ্ব শর্মা তার সীমিত বাজেটে ও  বটদ্র বাকে  180 কোটি টাকা দিয়েছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলে 35 বার সফর করেছেন।  অসমের  বড় সমস্যা বন্যা ও ধস প্রতিরোধে   কেন্দ্র বিশেষ কিছু প্রকল্প গ্রহণ করেছে।    স্যাটেলাইট এর মাধ্যমে   বন্যা সমস্যা  নিরুপন করে বড় বড়  পুকুর খনন করে  তা সমাধানের চেষ্টা করবে।  বিশাল জনসভাকে সম্বোধন করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন আপনারা বিজেপি কে  ভোট দিন, আমরা রাজ্যকে এক নম্বর বানাবো। অসমের সার্বিক উন্নয়নে এপর্যন্ত 53 হাজার কোটি টাকা আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে,আরও দেওয়া হবে।70 বছরে কংগ্রেস যা পারেনি বিজেপি সরকার 7 বছরে তার থেকে বেশি উন্নয়ন মূলক কাজ করেছে। 20 হাজার কিলোমিটার সড়ক নির্মাণ করেছে। ব্রহ্মপুত্র নদের উপর 6টি সেতু নির্মাণ করেছে। তেল উদ্যোগ স্থাপনে  46 হাজার  কোটি টাকা দিয়েছে।   স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ আর্থিক  সাহায্য দেওয়া হয়েছে। কোভিড সংক্রমণ মোকাবিলায়    স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব  শর্মার   ভূমিকার প্রসংশা করেন অমিত শাহ।   বলেন অসমের গৌরব ভূপেন হাজারিকা কে ভারত রত্ন প্রদান করেছে তাদের সরকার,তরুণ গগৈ কেও পদ্মভূষণ সম্মান জানানো হয়।  সংগীত শিল্পী পাপন, দৌড়বিদ হেমা দাস সহ নওগাঁ জেলার কৃতি  সন্তানদের  কথা উল্লেখ করে বলেন গোপনাথ  বরদলৈ এর জন্যে অসম রক্ষা পেয়েছিল,নতুবা অসম  পাকিস্তানে চলে যেত।  প্রসঙ্গত নেতাজি সুভাষ চন্দ্র বসু কংগ্রেস সভাপতি থাকার সময় অসমে এসে গোপী নাথ বরদলৈ এর সঙ্গে হাত মিলিয়ে  তদানীন্তন  পাকিস্তান পন্থী সাদউল্লা সরকারের  পতন কে তরান্বিত করেছিলেন।  তাই এক দিন অসম রক্ষা পেয়েছিল, আজ কে অসমের যুব প্রজন্ম তা জানেন না।  আজ অমিত শাহ অবশ্য নেতাজির কথা উল্লেখ করেন নি। আজ  তৃতীয়বার অসম সফর কালে   বার বার দাবি করলেন অগপ বিজেপি জোট বেঁধে     একশোর বেশি আসন দখল করবে বিজেপি। তিনি   বিপিএফের বদলে নতুন জোট ইউ পি পি এলের নাম নেননি।  তিনি বলেন  নির্বাচলের আগে কংগ্রেস দলের দেখা পাওয়া যায়।  অভিযোগ করেন গুলি চালিয়ে, যুবক হত্যা করে  এখন কংগ্রেস ভোট চাইতে এসেছে।    কংগ্রেস  কোথায় গুলি চালিয়ে ছিল? তা কিন্তু তার ভাষণে স্পষ্ট হলো না।  আজ অমিত শাহ নওগাঁ জেলার ভেরভেরি তেএক  মন্দির  উদ্বধোন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।  আজ কার্বিয়ালঙে এক সভায় ভাষণ দেন সেখানে পাঁচ লাখ  লোকেের সমাবেশ দেখে অমিত  অভিভূত।   মুখ্য মন্ত্রী   সর্বানন্দ  সনওয়াল  অর্থ  মন্ত্রী  হিমন্ত   বিিশ্ব   শর্মা  , বিজেপি নেতা বৈজযন্ত পান্ডা,প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.