Header Ads

কংগ্রেসের তীব্র প্রতিবাদ সমস্ত জেলার সহিত বদরপুরেও

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার বদরপুর ব্লক কংগ্রেসীরা সবর হল বদরপুর ঘাট ঐতিহাসিক দূ্র্গে। সঙ্গে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় কংগ্রেসের মহিলা সভানেত্রী সুস্মিতা দেব। এদিন ব্লক কংগ্রেসের পদাধীকারিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন,বিজেপি সরকার বিগত পাঁচ বছর কোন প্রতিশ্রুতি দিয়ে রাখেন নি। পেট্রোপণ্যের থেকে আরম্ভ করে, নিত্যপ্রয়োজনীয় দাম আকাশছোঁয়া। আরও বলেন যে,ভারতবর্ষের ৪৫ বছর ইতিহাসে এই প্রথম বেকারত্ব ভারত সহ আসামে বৃদ্ধি পেয়েছে। বিজেপি সরকার পেপার মিলের পূণনির্মানের কথা দিয়েছিল তারও রাখতে পারে নি। উনারা বিজেপি সরকারের কাছে প্রশ্ন করেন,বরাক উপত্যকায় ফোর গ্রেডের চাকরী জন্য কী যোগ্য ছেলেমেয়ে নেই ? যদি থাকে তাহলে কতটা দিয়েছেন বিগত পাঁচ বছরে। ব্লক কংগ্রেসীরা আরও বলেন,আসামে বিজেপি নেতৃত্বাধীন নেতারা কয়লা,পাথরের সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে। তাদের এই আসাম বাঁচাও অভিমান প্রত্যেকের ঘরে ঘরে যাবেন বলে জানান তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.