৫০ বছরের অধিক সময় ধরে পানীয় জল থেকে বঞ্চিত বদরপুর ঘাট বিলপারের বাসিন্দা
নয়া
ঠাহর প্রতিবেদন, বদরপুর : জলের
আরেক নাম জীবন,জল ছাড়া কোন জীব বাঁচতে পারে না। সেটা আমরা
সকলেই জানি। কিন্তু তা বাস্তবে বদরপুর মিউনিসিপ্যালিটির কোন বোর্ডেই প্রতিফলিত
করাতে পারেনি বদরপুর ঘাট বিলপার বাসিন্দাদের উপর। এই অঞ্চলের জলের সমস্যা প্রায় ৫০
বছর অধিক সময় ধরে চলছে। জানা গেছে, ২০০৫ সালে জলের সমস্যার জন্য বদরপুর
মিউনিসিপ্যালিটি অফিসে (টাউন কমিটি) একটি স্মারকপত্র প্রদান করলেও কোন লাভ হয়নি।
তখনও মিলে প্রতিশ্রুতি। বিগত বছর যখন বদরপুর মিউনিসিপ্যালিটি বোর্ড বিজেপির ছিল
তখন ৩ নং ওয়ার্ড কমিশনারের কাছে পাড়ার লোকেরা সবর হলে জল আসবে বলে আশ্বাস দেয়,কিন্তু
আজ পর্যন্ত তাদের কপালে সাধারণ পানীয় জল মিলল না। সুত্রে প্রাপ্ত খবর অনুযায়ী,আগামী
কিছু দিনের তারা বদরপুর মিউনিসিপ্যালিটি অফিসে এক্সজিকিটিভ অফিসারের দারস্থ হবে
বলে জানা যায়।









কোন মন্তব্য নেই